দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর জানান, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজসংলগ্ন স্থানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসটি থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে সাদা রঙের একটি পুরোনো টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৪২২৬।
পুলিশ জানায়, এ ঘটনায় ইসমাইল নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা গাড়ির বিষয়ে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএস/